আছিয়ার মৃত্যুতে মহিলা ও শিশুবিষয়ক উপদেষ্টার শোক

আছিয়ার মৃত্যুতে মহিলা ও শিশুবিষয়ক উপদেষ্টার শোক

মাগুরায় ধর্ষণের শিকার শিশু আছিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমীন এস মুরশিদ।

বৃহস্পতিবার এক শোকবার্তায় মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান তিনি।

বিজ্ঞাপন

উপদেষ্টা শারমীন ভারাক্রান্ত পরিবারকে ধৈর্য ধরতে এবং ভিক্টিটিমের যথাযথ বিচার নিশ্চিত করা হবে এ আশাবাদ ব্যক্ত করেন।

উল্লেখ্য, শিশু আছিয়া আজ দুপুরে রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন