ঢাকাসহ সারা দেশে ৫.৭ মাত্রার ভূমিকম্প, জানা গেল উৎপত্তিস্থল

ঢাকাসহ সারা দেশে ৫.৭ মাত্রার ভূমিকম্প, জানা গেল উৎপত্তিস্থল

রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে শক্তিশালী ভূমিকম্প অনুভূত হয়েছে।

আজ শুক্রবার সকালে ১০টা ৩৮ মিনিটে এই ভূমিকম্প অনুভূত হয়।

বিজ্ঞাপন

আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ কাজী জেবুন নেসা আমার দেশকে জানান, ভূমিকম্পটির মাত্রা ছিল ৫ দশমিক ৭ এবং এর কেন্দ্রস্থল নরসিংদীর মাধবদী এলাকায়।

এতে রাজধানীর বিভিন্ন অঞ্চলের বাসিন্দারা আতঙ্কিত হয়ে রাস্তায় নেমে আসে।

প্রাথমিকভাবে গুগল আর্থকোয়াক অ্যালার্ট সিস্টেম জানিয়েছে, ভূমিকম্পটির উৎপত্তি নরসিংদীর ঘোড়াশাল থেকে ৭ কিলোমিটার দূরে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন