শীর্ষক কর্মশালায় বক্তারা

শরীরে ৩৩ শতাংশ রোগ বাসা বাঁধে নিরাপদ খাদ্যের অভাবে

শরীরে ৩৩ শতাংশ রোগ বাসা বাঁধে নিরাপদ খাদ্যের অভাবে

ভেজাল, দূষিত ও অনিরাপদ খাদ্য গ্রহণের ফলে মানব শরীরে ৩৩ শতাংশ রোগ বাসা বাঁধে বলে প্রযুক্তিগত বিশ্লেষণে ওঠে এসেছে। এছাড়া জীবাণুমুক্ত ও নিয়ন্ত্রিত খাদ্য খেলে শরীর পুরোপুরি সুস্থ ও রোগমুক্ত রাখা সম্ভব বলে নিরাপদ খাদ্য নিশ্চিতে গণমাধ্যমের ভূমিকা শীর্ষক কর্মশালায় বক্তারা এ তথ্য জানান।

সোমবার রাজধানীর দারুস সালামে জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউটে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালায় নির্ধারিত খাদ্য দ্রব্যে ভেজাল, দূষক বা দূষণকারী জীবাণু, সার, কীটনাশক বা ভারী ধাতু, প্রক্রিয়াকরণ সহায়ক, খাদ্য সংযোজন বা সংরক্ষণ দ্রব্য, মাইকোটক্সিন, অ্যান্টিবায়োটিক, ইত্যাদি ওঠে আসে।

বিজ্ঞাপন

বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের পরিচালক ড. মিজানুর রহমান প্রযুক্তিগত বিশ্লেষণের মাধ্যমে ভেজাল ও দূষিত খাদ্য গ্রহণে প্রতিক্রিয়া আলোচনা করেন। এছাড়াও নিরাপদ খাদ্য নিশ্চিতে ও দেশবাসীর কাছে প্রয়োজনীয় পদক্ষেপ তুলে ধরার জন্য গণমাধ্যমকর্মীদের আহ্বান জানান তিনি।

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব কাউসার আহাম্মদের সভাপতিত্বে এবং নিরাপদ খাদ্য প্রকল্প উপ-পরিচালক মোহাম্মদ আবু সাদেকের সঞ্চালনায় কর্মশালায় আরও আলোচনা করেন প্রকল্প পরিচালক ড. মো. মারুফ নাওয়াজ ও উপপরিচালক সুমনা পারভীন।

এ সময় বিভিন্ন গণমাধ্যমের প্রতিনিধি, সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী, খাদ্য অধিদপ্তর ও জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউটের কর্মকর্তাদের মতামত বিচার-বিশ্লেষণের মাধ্যমে সর্বোত্তম, যৌক্তিক ও ন্যায়সংগত প্রক্রিয়া বাছাই করা হয়।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন