দুবাই সফর শেষে দেশে ফিরলেন ড. মুহাম্মদ ইউনূস

দুবাই সফর শেষে দেশে ফিরলেন ড. মুহাম্মদ ইউনূস

দুবাইয়ে ওয়ার্ল্ড গভর্নমেন্ট সামিটে যোগদানের পর শুক্রবার সংযুক্ত আরব আমিরাত সফর শেষ করে এমিরেটসের একটি ফ্লাইটে দেশে ফিরছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। দেশটির ক্রীড়ামন্ত্রী ড. আহমেদ বেলহুল আল ফালাসি দুবাই বিমানবন্দরে তাঁকে বিদায় জানান।

বিজ্ঞাপন

শুক্রবার বিকেল ৫টায় তাকে বহনকারী ফ্লাইট ঢাকার হযরত শাহাজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। বিষয়টি নিশ্চিত করেছে প্রধান উপদেষ্টার প্রেস উইং।

এ সফরে ওয়ার্ল্ড গভর্নমেন্টস সামিটে যোগদানের ফাঁকে সংযুক্ত আরব আমিরাতের বেশ কয়েকজন মন্ত্রীর সঙ্গে দেখা করেন প্রধান উপদেষ্টা। বৈঠকে বাংলাদেশি নাগরিকদের ওপর ভিসা নিষেধাজ্ঞা, ব্যবসা-বাণিজ্য সম্প্রসারণ, বাংলাদেশের চট্টগ্রাম বন্দরে সংযুক্ত আরব আমিরাতের ব্যবসায়িক বিনিয়োগের পরিকল্পনা এবং ক্রীড়া ও শিক্ষা সম্পর্ক গভীর করার মতো পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়গুলো নিয়েও আলোচনা করা হয়।

গত ১২ ফেব্রুয়ারি ওয়ার্ল্ড গভর্নমেন্টস সামিটে যোগ দিতে দুবাই সফরে যান প্রধান উপদেষ্টা।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন