আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

আমরা কখনো ক্ষমতায় ছিলাম না, দায়িত্বে ছিলাম: রিজওয়ানা হাসান

আমার দেশ অনলাইন

আমরা কখনো ক্ষমতায় ছিলাম না, দায়িত্বে ছিলাম: রিজওয়ানা হাসান
ছবি: সংগৃহীত

পরিবেশ ও তথ্য উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, আমরা কখনো ক্ষমতায় ছিলম না, দায়িত্বে ছিলাম। আগে বেলা’র প্রধান নির্বাহী হিসেবে দায়িত্বে ছিলাম, এরপর উপদেষ্টা পদে দায়িত্বে ছিলাম। এখন আবার বেলাতে গিয়ে দায়িত্ব পালন করব। বৃহস্পতিবার ভোট প্রদান শেষে তিনি এ কথা বলেন।

বিজ্ঞাপন

এ সময় সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, সব চ্যালেঞ্জ, অনর্থ বিতর্ক পেছনে ফেলে আজকে ভোটের দিনে আমরা চলে আসছি। মানুষ ভোট দিতে পেরে আজ সত্যি আনন্দিত। তারা ভোট দিয়ে উৎসব পালন করছে।

পুরো দেশই এত বছর একটি নেতিবাচকতা বা সন্দেহের মধ্যে ছিল। তবে আজকের এই নির্বাচনের দিনে এটিই প্রমাণ হলো, যত রকমের নেতিবাচক কথা ছিল, সেগুলো একটাও আমাদের ক্ষেত্রে প্রযোজ্য নয়।

ফলাফল সম্পর্কে বলেন, নির্বাচন কমিশন জানিয়েছে, যত দ্রুত সম্ভব তারা ফলাফল ঘোষণা করবে। আশা করি শুক্রবার দুপুরের মধ্যেই পূর্ণাঙ্গ ফল ঘোষণা হয়ে যাবে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন