রাজধানীতে ফার্নিচারের দোকানী গুলিবিদ্ধ

রাজধানীতে ফার্নিচারের দোকানী গুলিবিদ্ধ

রাজধানীর কদমতলির জুরাইন চেয়ারম্যানবাড়ি এলাকায় দুর্বৃত্তের গুলিতে মোহাম্মদ শাহিন (৩১) নামের এক যুবক গুরুতর আহত হয়েছে। আজ শনিবার সন্ধ্যা সোয়া ছয়টার দিকে এই ঘটনা ঘটে।

হাসপাতালে নিয়ে আসা পথচারী মোহাম্মদ মোহন জানান, শাহিন জুরাইন এলাকায় একটি ফার্নিচারের দোকানে কাজ করে। সন্ধ্যার দিকে কে বা কারা তাকে লক্ষ্য করে মাথার পিছনে গুলি করে পালিয়ে যায়। পরে রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আনা হলে চিকিৎসক চিকিৎসাধীন রাখেন।

বিজ্ঞাপন

কে বা কী কারণে তাকে গুলি করা হয়েছে তা এখনো জানা যায়নি। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মোহাম্মদ ফারুক জানান, জুরাইন এলাকা থেকে এক যুবক গুলিবিদ্ধ অবস্থায় ঢামেকে এসেছে। চিকিৎসকরা জানিয়েছেন, তার অবস্থা আশঙ্কাজনক। বিষয়টি সংশ্লিষ্ট থানার পুলিশকে অবগত করা হয়েছে।

এসআর

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন