সন্ত্রাসী ও মাদক কারবারিদের কঠোর হাতে দমন করবে সরকার: রেল প্রতিমন্ত্রী

স্টাফ রিপোর্টার

সন্ত্রাসী ও মাদক কারবারিদের কঠোর হাতে দমন করবে সরকার: রেল প্রতিমন্ত্রী

সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ এবং রেলপথ প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ বলেছেন, সন্ত্রাস, চাঁদাবাজি ও মাদকের বিরুদ্ধে বর্তমান সরকারের অবস্থান সুস্পষ্ট। যারা সন্ত্রাসী কার্যকলাপে লিপ্ত, মাদক সেবন ও মাদক ব্যবসার সাথে জড়িত এবং যারা সমাজে নৈরাজ্য সৃষ্টি করতে চায় সরকার তাদের কঠোর হতে দমন করবে।

শনিবার রাজধানীর সবুজবাগ থানাধীন মাদারটেক আব্দুল আজিজ স্কুল এন্ড কলেজ মাঠে গ্রামীণ অবকাঠামো উন্নয়ন প্রকল্পের বরাদ্দকৃত অর্থের চেক বিতরণ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

বিজ্ঞাপন

রেলপথ প্রতিমন্ত্রী বলেন, ব্যক্তিগতভাবে আমি সন্ত্রাস, চাঁদাবাজি ও মাদককে ঘৃণা করি। এসবের সাথে যারা জড়িত এবং যারা তাদের সহযোগিতা করে তাদেরকেও আমি ঘৃণা করি। এক্ষেত্রে সরকারের সুস্পষ্ট অবস্থান, তাদেরকে কঠোর হাতে দমন করা হবে। দেশের উন্নয়নের স্বার্থে, সন্ত্রাস, চাঁদাবাজ ও মাদকের বিস্তার রোধে আমরা সবাই ঐক্যবদ্ধ থাকবো। আমরা আমাদের কাজের মাধ্যমেই আগামীর সুন্দর বাংলাদেশ গড়ে তুলবো।

তিনি বলেন, বর্তমান সরকার জনগণের দোরগোড়ায় সরকারি সেবা পৌঁছে দিতে চায়। প্রধানমন্ত্রীর নির্দেশ- জনগণের পাশে থাকতে হবে, জনসেবা করতে হবে, জনগণের দোরগোড়ায় সরকারি সেবা পৌঁছে দিতে হবে। সরকারি বরাদ্দের অর্থ সংগ্রহ করতে আপনাদের যেন সরকারি দপ্তরে গিয়ে ধরনা দিতে না হয় এজন্য এই চেক বিতরণের জন্য আমরা আপনাদের মাঝে এসেছি।

এর আগে, প্রতিমন্ত্রী একই এলাকায় আব্দুল আজিজ ভূইয়া ও বেগম শায়েস্তা নূরানিয়া হাফিজিয়া মাদ্রাসায় স্কয়ার ফার্মাসিউটিক্যালস এর আয়োজনে বিনামূল্যে হেলথ ক্যাম্প উদ্বোধন করেন। এ সময় উপস্থিথ ছিলেন খিলগাঁও, সবুজবাগ, মুগদা ও মানিকনগর থানা বিএনপির নেতাকর্মীরা।

এমএমআর

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন