আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ সংক্রান্ত গেজেট হাতে পেলেই দলটির নিবন্ধন বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে জানিয়ে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিন বলেছেন, আকাশে সূর্য উঠলে সব পরিষ্কার হয়ে যাবে। তিনি বলেন, উই আর ওয়েটিং ফর দি গেজেট নোটিফিকেশন টু কাম। সোমবার নির্বাচন ভবনে বৈঠক শেষে সাংবাদিকদের নানা প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।
প্রজ্ঞাপন হলেই নিবন্ধন বাতিল সম্ভব কি না জানতে চাইলে এএমএম নাসির উদ্দিন সাংবাদিকদের বলেন, গণমাধ্যমের তথ্য শুনে সিদ্ধান্ত নেয়া যাবে না। প্রজ্ঞাপন হলে আমরা বসে সিদ্ধান্ত নেব। প্রজ্ঞাপনটা আসতে দেন। ডেফিনিটলি সাংবিধানিক সংস্থা। আমরাও এটা নিয়ে কনসার্ন। বাট, উই আর ওয়েটিং ফর দি গেজেট নোটিফিকেশন টু কাম।
নাসির উদ্দিন বলেন, গণমাধ্যমে তথ্য জানলেও অফিসিয়ালি ‘এক্সেটলি’ কী আছে, তা না পেলে কী হয়েছে; তা বলতে পারছি না।
গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও)-১৯৭২ অনুযায়ী, কোনো দলকে নিজেদের প্রতীক নিয়ে নির্বাচন করতে চাইলে নির্বাচন কমিশন থেকে নিবন্ধন পেতে হয়। অন্যথায় সংশ্লিষ্ট দল অন্য দলের সঙ্গে জোট করে নির্বাচন করতে পারলেও নিজেদের পরিচয়ে ভোটে অংশ নিতে পারে না। নবম সংসদ নির্বাচনের আগে নিবন্ধন প্রথা চালু হয়, আর সংশ্লিষ্ট আইনে নিবন্ধন বাতিলের বিধানও অন্তর্ভুক্ত করা হয়।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

