আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

স্বরাষ্ট্রমন্ত্রী

সব মন্ত্রণালয়কে সুনির্দিষ্ট কর্মপরিকল্পনা তৈরির নির্দেশ প্রধানমন্ত্রীর

স্টাফ রিপোর্টার

সব মন্ত্রণালয়কে সুনির্দিষ্ট কর্মপরিকল্পনা তৈরির নির্দেশ প্রধানমন্ত্রীর

আগামী ছয় মাসের মধ্যে দৃশ্যমান অগ্রগতি নিশ্চিত করতে সব মন্ত্রণালয়কে সুনির্দিষ্ট কর্মপরিকল্পনা তৈরির নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। প্রতিটি মন্ত্রণালয়কে জানাতে হবে—ছয় মাসে কী কী লক্ষ্য অর্জন করা হবে, কতখানি বাস্তবায়ন সম্ভব এবং জনগণ বাস্তবে কী পরিবর্তন দেখতে পাবে। পাশাপাশি মন্ত্রণালয়গুলোর জবাবদিহি নিশ্চিতের ওপরও গুরুত্বারোপ করা হয়েছে।

সোমবার সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে শিক্ষা মন্ত্রণালয়-সংক্রান্ত বৈঠক শেষে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দীন আহমেদ সাংবাদিকদের এসব তথ্য জানান।

বিজ্ঞাপন

তিনি বলেন, আগামী বৃহস্পতিবার বৃহত্তর ক্যাবিনেট বৈঠক রয়েছে। সেখানে প্রতিটি মন্ত্রণালয় তাদের ছয় মাসের টার্গেট, বাস্তবায়ন পরিকল্পনা এবং দৃশ্যমান অগ্রগতির রূপরেখা উপস্থাপন করবে। প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী আমরা পূর্ণাঙ্গ পরিকল্পনা প্রস্তুত করছি।

তিনি জানান, শিক্ষা খাতে তাৎক্ষণিকভাবে কয়েকটি বিষয় গুরুত্ব পেয়েছে। সামনে এসএসসি পরীক্ষা থাকায় পরীক্ষা সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার প্রস্তুতি, কেন্দ্র ব্যবস্থাপনা, প্রশ্নপত্রের নিরাপত্তা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আলোচনা হয়েছে। এছাড়া শিক্ষাঙ্গনের সার্বিক পরিবেশ, শিক্ষার মানোন্নয়ন এবং প্রশাসনিক স্বচ্ছতা নিয়েও দিকনির্দেশনা দেওয়া হয়েছে।

দায়িত্বশীল ওই ব্যক্তি বলেন, প্রধানমন্ত্রী শিক্ষাঙ্গন নিয়ে তার সামগ্রিক ভিশনের আলোকে আমাদের আরও সুস্পষ্ট নির্দেশনা দিয়েছেন। আমরা সেই নির্দেশনার ভিত্তিতে পরিকল্পনা চূড়ান্ত করছি এবং তা আগামী ক্যাবিনেট বৈঠকে উপস্থাপন করব।

সাত কলেজ ইস্যু প্রশ্ন করলে তিনি বলেন, বিষয়টি এখন ‘মীমাংসিত’। ‘এ নিয়ে সংশ্লিষ্ট সবাই সম্মতি দিয়েছে। তবে আমরা হুটহাট কোনো পরিবর্তন করতে চাই না। স্বল্প মেয়াদে স্থিতিশীলতা বজায় রেখে দীর্ঘমেয়াদি পরিকল্পনার মাধ্যমে প্রয়োজনীয় উন্নয়ন বা সংস্কার আনা হবে।’ বলেন তিনি।

ভিসি নিয়োগে গ্লোবাল বেস্ট প্র্যাকটিস, একটি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের পদত্যাগপত্রের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, সংশ্লিষ্ট ভিসি পদত্যাগপত্র জমা দিয়েছেন এবং নির্ধারিত তারিখ পর্যন্ত দায়িত্ব পালন করবেন। এরপর অফিস অস্থায়ীভাবে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তার কাছে হস্তান্তর করা হবে।

তিনি বলেন, পরবর্তী উপাচার্য নিয়োগে আমরা আন্তর্জাতিক মানদণ্ড বা গ্লোবাল বেস্ট প্র্যাকটিস অনুসরণ করতে চাই। এত বড় ও ঐতিহ্যবাহী বিশ্ববিদ্যালয়ের ভিসি নিয়োগের ক্ষেত্রে সর্বোত্তম পদ্ধতি কী হতে পারে, সে বিষয়ে তথ্য সংগ্রহ করে প্রধানমন্ত্রীর দপ্তরে উপস্থাপন করা হচ্ছে।

তার দাবি, ভবিষ্যৎ সিদ্ধান্ত যেন শিক্ষাঙ্গন, দেশ ও জাতির জন্য সর্বোত্তম হয়; সে বিষয়ে প্রধানমন্ত্রীর ‘শক্ত নজর’ রয়েছে।

প্রাথমিক পর্যায়ের পরীক্ষা নিয়ে আলোচনা পঞ্চম শ্রেণির পরীক্ষাসংক্রান্ত প্রশ্নের জবাবে তিনি বলেন, বিষয়টি নিয়ে আলোচনা চলছে। শিক্ষার্থীদের পাঠক্রম, সময় ব্যবস্থাপনা এবং শ্রেণিভিত্তিক মূল্যায়ন পদ্ধতি নিয়ে সামগ্রিক পর্যালোচনা করা হচ্ছে।

তিনি আরও বলেন, ‘আমরা চাই শিক্ষাব্যবস্থায় স্থিতিশীলতা ও ধারাবাহিকতা বজায় থাকুক। কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে আমরা বাস্তবতা, দীর্ঘমেয়াদি প্রভাব এবং শিক্ষার্থীদের স্বার্থ বিবেচনায় রাখছি।’

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন