অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে রাজনৈতিক দলগুলোর সঙ্গে জাতীয় ঐকমত্য কমিশনের বৈঠক শুরু হয়েছে।
রোববার বিকেল ৩টায় রাজধানীর বেইলি রোডের ফরেন সার্ভিস একাডেমিতে এ বৈঠক শুরু হয়। এই বৈঠকে জুলাই সনদ বাস্তবায়নের বিভিন্ন দিক নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে।
বিজ্ঞাপন
প্রধান উপদেষ্টা সভাকক্ষ ত্যাগ করার পর কমিশনের সঙ্গে রাজনৈতিক নেতৃবৃন্দের আলোচনা হবে।
আলোচনা শেষে কমিশনের সহ-সভাপতি অধ্যাপক আলী রীয়াজ সাংবাদিকদের ব্রিফ করবেন। রাজনৈতিক দলগুলোর প্রতিনিধি পরে ব্রিফ করবেন। এসব তথ্য জানিয়েছেন প্রধান উপদেষ্টার সিনিয়র সহকারী প্রেস সচিব ফয়েজ আহম্মদ।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

