এবার চার ডিআইজিকে বাধ্যতামূলক অবসর

এবার চার ডিআইজিকে বাধ্যতামূলক অবসর

বাংলাদেশ পুলিশের চারজন (উপ-মহাপরিদর্শক) ডিআইজিকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে। সোমবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে আলাদা প্রজ্ঞাপনে এতথ্য জানানো হয়।

বাধ্যতামূলক অবসরে পাঠানো পুলিশ কর্মকর্তারা হলেন- ঢাকার রাজারবাগে পুলিশ টেলিকম সংযুক্ত ডিআইজি এ কে এম নাহিদুল ইসলাম, ঢাকা রেঞ্জ ডিআইজির কার্যালয়ে সংযুক্ত ডিআইজি আতিকা ইসলাম, রেলওয়ে পুলিশে সংযুক্ত ডিআইজি মাহবুব আলম এবং শিল্পাঞ্চল পুলিশে সংযুক্ত ডিআইজি মনির হোসেন।

বিজ্ঞাপন

শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর অন্তর্বর্তী সরকার এখন পর্যন্ত অর্ধশতাধিক বিভিন্ন পর্যায়ের পুলিশ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে।

রাষ্ট্রপতির আদেশক্রমে মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমূল গনি স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়, সরকারি চাকরিবিধি অনুযায়ী জনস্বার্থে তাদের অবসর পাঠানো হয়েছে। বিধি অনুযায়ী অবসরজনিত সুবিধাদি প্রাপ্য হবেন। জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন