ছয় দিনে সারাদেশে গ্রেপ্তার ৩৮৪

ছয় দিনে সারাদেশে গ্রেপ্তার ৩৮৪

রাজধানীসহ সারাদেশে যৌথ বাহিনীর ধারাবাহিক অভিযানে গত ২৯ মে থেকে ৫ জুন পর্যন্ত চিহ্নিত সন্ত্রাসী, অবৈধ অস্ত্রধারী, চোরাকারবারি, কিশোর গ্যাং সদস্য, চাঁদাবাজ ও মাদকব্যবসায়ীসহ ৩৮৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

বৃহস্পতিবার আন্ত:বাহিনী জনসংযোগ পরিদপ্তর (আই এস পি আর) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞাপন

আইএসপিআর জানায়, গ্রেপ্তারকৃত অপরাধীদের নিকট হতে ৭টি অবৈধ আগ্নেয়াস্ত্র, ৩টি বিভিন্ন ধরনের গোলাবারুদ, ৩টি ককটেল বোমা, ৬টি কার্তুজ, বিভিন্ন মাদকদ্রব্য, সন্ত্রাসী কাজে ব্যবহৃত বিভিন্ন প্রকার দেশীয় অস্ত্র, মোটরসাইকেল, চোরাই মোবাইল ফোন ও নগদ অর্থ উদ্ধার করা হয়। তাদেরকে প্রয়োজনীয় জিজ্ঞাসাবাদ এবং আইনি কার্যক্রম সম্পন্নের জন্য সংশ্লিষ্ট এলাকার থানায় হস্তান্তর করা হয়েছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন