ঢাকায় সাবেক আলজেরীয় রাষ্ট্রপতি লিয়ামিন জেরুয়ালের প্রতি শ্রদ্ধা

কূটনৈতিক রিপোর্টার

ঢাকায় সাবেক আলজেরীয় রাষ্ট্রপতি লিয়ামিন জেরুয়ালের প্রতি শ্রদ্ধা

ঢাকায় সাবেক আলজেরীয় রাষ্ট্রপতি লিয়ামিন জেরুয়ালের প্রতি গভীর শ্রদ্ধা জানানো হয়েছে। প্রয়াত প্রেসিডেন্টের প্রতি শ্রদ্ধা জানাতে ঢাকায় অবস্থিত আলজেরিয়া দূতাবাসে একটি শোকবই খোলা হয়। ৩১ মার্চ থেকে ২ এপ্রিল বিভিন্ন দেশের রাষ্ট্রদূত, হাইকমিশনার, পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তা, ধর্মীয় নেতা এবং সুশীল সমাজের সদস্যরা।

শোকবইয়ে স্বাক্ষর করেন এবং সাবেক রাষ্ট্রপতি জেরুয়ালের নেতৃত্বের প্রতি সম্মান জানান। তারা আলজেরিয়ার প্রতি গভীর সহানুভূতি ও সংহতি প্রকাশ করেন এবং একটি গুরুত্বপূর্ণ সময়ে দেওয়া রাষ্ট্রপতি জেরুয়ালের নেতৃত্বের প্রশংসা করেন। শোকবইয়ে স্বাক্ষরকারীরা বিশ্ব শান্তি, স্থিতিশীলতা এবং আন্তর্জাতিক সহযোগিতার প্রতি সাবেক রাষ্ট্রপতি জেরুয়ালের অঙ্গীকারের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।

বিজ্ঞাপন

উল্লেখ্য, আলজেরিয়ার সাবেক প্রেসিডেন্ট মুজাহিদ লিয়ামিন জেরুয়াল ২৮ মার্চ মারা যান। মৃত্যুর সময় তার বয়স হয়েছিল ৮৪ বছর। তিনি ১৯৯৪ থেকে ১৯৯৯ সাল পর্যন্ত আলজেরিয়ার ষষ্ঠ প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেন। জেরুয়াল এক সংকটময় সময়ে দেশটিকে নেতৃত্ব দেন এবং গণতান্ত্রিক নীতির স্বার্থে স্বেচ্ছায় পদত্যাগ করেন।

তিনি শুধু কঠিন সময়ে তার নেতৃত্বের জন্যই নয়, বরং আলজেরিয়ার আন্তর্জাতিক সম্পর্ক জোরদার করার প্রতিশ্রুতির জন্যও স্মরণীয় থাকবেন, যার মধ্যে আলজেরিয়া ও বাংলাদেশের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্কও অন্তর্ভুক্ত।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন