বিমান বিধ্বস্তে নিহতদের জন্য কবরস্থান নির্ধারণ করলেন প্রধান উপদেষ্টা

বিমান বিধ্বস্তে নিহতদের জন্য কবরস্থান নির্ধারণ করলেন প্রধান উপদেষ্টা

প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস প্রশিক্ষণ বিমান দুর্ঘটনায় নিহতদের কবরস্থানের জন্য মাইলস্টোন স্কুলের কাছে উত্তরা ১২ নম্বরের সিটি করপোরেশনের কবরস্থানে জায়গা নির্ধারণ করে দিয়েছেন।

পরবর্তীতে এই কবরস্থান তাদের স্মৃতি রক্ষার্থে সংরক্ষণ করা হবে।

বিজ্ঞাপন

মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের একটি ভবনে বিমানবাহিনীর যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় নিহতদের কবরস্থানের জন্য এ জায়গা নির্ধারণ করেছে সরকার। 

মঙ্গলবার দুপুরে প্রধান উপদেষ্টার ফেসবুক পেজে দেওয়া এক পোস্টের মাধ্যমে এ তথ্য জানানো হয়। প্রধান উপদেষ্টার প্রেস উইং এ তথ্য জানিয়েছে।

পোস্টে বলা হয়, 'প্রশিক্ষণ বিমান দুর্ঘটনায় নিহতদের কবরস্থানের জন্য মাইলস্টোন স্কুলের সন্নিকটস্থ  উত্তরা ১২ নম্বরের সিটি করপোরেশনের কবরস্থানে জায়গা নির্ধারণ করে দিয়েছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস।'

তাদের স্মৃতি রক্ষার্থে পরবর্তীতে এই কবরস্থান সংরক্ষণ করার কথাও বলা হয় সেখানে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন