সাংবাদিকদের ব্রিটিশ হাইকমিশনার

বাংলাদেশে শান্তিপূর্ণ নির্বাচন দেখতে চায় যুক্তরাজ্য

বাংলাদেশে শান্তিপূর্ণ নির্বাচন দেখতে চায় যুক্তরাজ্য
ছবি: ভিডিও থেকে নেয়া

বাংলাদেশে অবাধ, সুষ্ঠু, অংশগ্রহণমূলক ও শান্তি পূর্ণ নির্বাচন দেখতে চায় যুক্তরাজ্য। সোমবার বেলা সোয়া ১২টার দিকে প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে তার কার্যালয়ে সাক্ষাতের পর ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক সাংবাদিকদের একথা বলেন।

বিজ্ঞাপন

ব্রিটিশ হাইকমিশনার বলেন, সিইসির সঙ্গে বৈঠকে জাতীয় নির্বাচন নিয়ে কথা হয়েছে। নিরপেক্ষ নির্বাচনের জন্য সব ধরনের সহায়তা করবে ইউকে। বিশেষ করে ভোটার এডুকেশন, পোলিং এজেন্টদের প্রশিক্ষণসহ নির্বাচনের আনুষঙ্গিক বিষয়ে সহায়তা দেবে ব্রিটিশ হাইকমিশন।

বেলা সোয়া ১১টার দিকে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে এ বৈঠক শুরু হয়। এর আগে এ বছরের ১০ মার্চ প্রধান নির্বাচন কমিশনার নাসির উদ্দিনের সঙ্গে বৈঠকে করেছেন ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
Loading...