অডিও ক্লিপ ভাইরাল: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

অডিও ক্লিপ ভাইরাল: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ক্যান্টনমেন্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাকিবুল ইসলামকে প্রত্যাহার করা হয়েছে।

বৃহস্পতিবার ডিএমপির মিডিয়া ও পাবলিক রিলেশন শাখার ডিসি আখতার হোসেন এ তথ্য নিশ্চিত করেন।

বিজ্ঞাপন

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি অডিও রেকর্ডকে কেন্দ্র করে রাকিবুলকে নিয়ে বিতর্ক হচ্ছিল। আখতার হোসেন জানান, প্রশাসনিক কারণে রাকিবুল ইসলামকে ডিএমপি হেডকোয়ার্টারের সিআরও শাখায় সংযুক্ত করা হয়েছে।

সম্প্রতি ছড়িয়ে পড়া ওই অডিও রেকর্ডে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে ওসি রাকিবুল ইসলামের কথোপকথন শোনা যায় এবং বর্তমান সরকার, পুলিশ বাহিনী নিয়েও নানা নেতিবাচক মন্তব্য করতে শোনা যায়। অডিওতে তাকে বলতে শোনা যায়, ‘রাস্তায় থাকা পুলিশ খুবই দুর্বল। শেখ হাসিনা যদি ডিসেম্বরে ফিরে আসে, তাহলে তারা কিছুই করতে পারবে না।’

তিনি অভিযোগ করেন, পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা বিএনপির দিকে ঝুঁকছেন, অথচ মাঠ পর্যায়ের পুলিশ সদস্যরা তা করছেন না। তিনি পুলিশের ভেতরে ঘুস লেনদেনের অভিযোগ নিয়েও কথা বলেন। ঘুসের বিনিময়ে পুলিশে পদায়নের কথাও উল্লেখ করেন তিনি।

ডিএমপি জানিয়েছে, অডিও ক্লিপের বিষয়বস্তু খতিয়ে দেখা হবে এবং প্রয়োজনে ওসির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। তবে এখনো ভাইরাল অডিওটির বিষয়ে ওসি রাকিবুলের কোনো বক্তব্য পাওয়া যায়নি।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
Loading...