টাঙ্গাইলের করোটিয়া সরকারি সাদত কলেজ শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সোহেল আনসারীকে (৪০) গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। গতকাল সোমবার (৮ এপ্রিল) বিকেলে রাজধানীর পল্লবী এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
বিষয়টি নিশ্চিত করে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গণমাধ্যম শাখার উপকমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান বলেন, টাঙ্গাইল জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ঘটনায় সোহেলের নামে একাধিক মামলা রয়েছে। তিনি দীর্ঘদিন আত্মগোপনে ছিলেন। পরে গোপন তথ্যের ভিত্তিতে গোয়েন্দা (ডিবি) মিরপুর বিভাগের একটি টিম অভিযান চালিয়ে সোহেলকে গ্রেপ্তার করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে স্বীকার করেছে, ঢাকা মহানগরে আওয়ামী লীগের একটি ঝটিকা মিছিলে অংশ নিতে সে পল্লবী এলাকায় এসেছিলেন।
এ বিষয়ে তদন্ত চলছে এবং গ্রেপ্তার সোহেল আনসারীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

