নৈতিক স্খলনের অভিযোগে পররাষ্ট্র সচিবের অফিসার্স ক্লাবের সদস্য পদ স্থগিত

নৈতিক স্খলনের অভিযোগে পররাষ্ট্র সচিবের অফিসার্স ক্লাবের সদস্য পদ স্থগিত

নৈতিক স্খলন ও দুর্নীতির অভিযোগে পররাষ্ট্র সচিব জসীম উদ্দিনসহ আরও পাঁচ সাবেক সচিবের সদস্য পদ স্থগিত করেছে অফিসার্স ক্লাব।

সোমবার অফিসার্স ক্লাবের সাধারণ সম্পাদক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয় অফিসার্স ক্লাবের নিম্নবর্ণিত সদস্যগণের বিরুদ্ধে দুদকের মামলা চালু হওয়া এবং দুর্নীতি ও বিভিন্ন অনৈতিক অপরাধের সাথে জড়িত থাকায় নৈতিক স্খলনজনিত কারণে তাদের ক্লাবের সদস্য পদ স্থগিত করা হলো।

বিজ্ঞাপন

এদের মধ্যে শুধুমাত্র পররাষ্ট্র সচিবই কর্মরত রয়েছে। বাকিরা সবাই অবসরে গিয়েছেন। তারা হচ্ছে এম এ কাদের (সাবেক সচিব), জহিরুল হক (সাবেক দুদক কমিশনার), এস এম গোলাম ফারুক (সাবেক সিনিয়র সচিব), আনিসুর রহমান (সাবেক সচিব) এবং সিরাজুল হক খান (সাবেক সচিব)।

উল্লেখ্য জসীম উদ্দিন গত সেপ্টেম্বরে পররাষ্ট্র সচিব হিসাবে দায়িত্ব গ্রহণ করেন। এর আগে তিনি চীন, কাতার ও গ্রীসে রাষ্ট্রদূত হিসাবে কাজ করেছেন।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন