আনসার ও ভিডিপির জাতীয় সমাবেশে প্রধানমন্ত্রী

আমার দেশ অনলাইন
আমার দেশ অনলাইন

আনসার ও ভিডিপির জাতীয় সমাবেশে প্রধানমন্ত্রী
ছবি: ভিডিও থেকে নেওয়া

আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ৪৬তম জাতীয় সমাবেশে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার (২০ মে) গাজীপুরের সফিপুরস্থ আনসার ও ভিডিপি একাডেমিতে অত্যন্ত জাঁকজমকপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হচ্ছে।

বিজ্ঞাপন

সকালে প্রধানমন্ত্রী সফিপুরের সমাবেশস্থলে পৌঁছালে বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা তাকে উষ্ণ অভ্যর্থনা জানান।

অনুষ্ঠানের সূচনাতেই প্রধানমন্ত্রী তারেক রহমান সুসজ্জিত প্যারেড গ্রাউন্ডে ৪৬তম জাতীয় সমাবেশ উপলক্ষে আয়োজিত আকর্ষণীয় ও সুশৃঙ্খল কুচকাওয়াজ পরিদর্শন করেন এবং অভিবাদন মঞ্চ থেকে রাষ্ট্রীয় সালাম গ্রহণ করেন। এ সময় বাহিনীর চৌকস দলগুলো মাননীয় প্রধানমন্ত্রীকে বিশেষ গার্ড অব অনার প্রদান করে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন