জগন্নাথ হলে সাদিক পেয়েছেন ১০, ফরহাদ ৫

জগন্নাথ হলে সাদিক পেয়েছেন ১০, ফরহাদ ৫

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে অন্যান্য হলে বিপুল ভোটে এগিয়ে থাকলেও জগন্নাথ হলে সুবিধা করতে পারেননি ইসলামী ছাত্রশিবিরের মনোনীত প্রার্থীরা।

এ হলে ছাত্রশিবির সমর্থিত ‘ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট’ প্যানেলের ভিপি প্রার্থী সাদিক কায়েম পেয়েছেন ১০ ভোট। আর ৫ ভোট পেয়েছেন জিএস প্রার্থী এসএম ফরহাদ।

বিজ্ঞাপন

এ হলে অন্যান্য ভিপি প্রার্থীর মধ্যে আব্দুল কাদের ২১, উমামা ফাতেমা ২৭৮, বিন ইয়ামিন মোল্লা ৫, আবিদুল ইসলাম খান ১ হাজার ২৭৬, শেখ তাসনিম আফরোজ ইমি ১১ ও শামীম হোসেন ১৭১ ভোট পেয়েছেন।

তবে এই হলে জিএস পদে এগিয়ে রয়েছেন প্রতিরোধ পর্ষদের মেঘমল্লার বসু। তিনি পেয়েছেন ১১৭০ ভোট। ছাত্রদলের শেখ তানভীর বারী হামিম পেয়েছেন ৩৯৮ ভোট। শিবিরের এসএম ফরহাদ পেয়েছেন ৫, বাকের ২৭, আরাফাত ১৬৯, হামীম ৩২৮ ভোট পেয়েছে। এজিএস পদে মহিউদ্দিন খান ৭, আশরেফা ১৪, মায়েদ ১১০৭, তাহমীদ ৬৪ ও জুবেল ২৪২ ভোট পেয়েছেন।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন