আগস্টে ১৪৪ মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ১৩২: রোড সেফটি

আগস্টে ১৪৪ মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ১৩২: রোড সেফটি

দেশে আগস্ট মাসে ৪৫১টি সড়ক দুর্ঘটনায় ৪২৮ জন নিহত এবং ৭৯১ জন আহত হয়েছেন। নিহতের মধ্যে নারী ৬৮, শিশু ৩৪ । ১৪৪টি মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ১৩২ জন, যা মোট নিহতের ৩০.৮৪ শতাংশ। মোটরসাইকেল দুর্ঘটনার হার ৩১.৯২ শতাংশ। দুর্ঘটনায় ৮৩ জন পথচারী নিহত হয়েছেন, যা মোট নিহতের ১৯.৩৯ শতাংশ। যানবাহনের চালক ও সহকারী নিহত হয়েছেন ৫২ জন, অর্থাৎ ১২.১৪ শতাংশ।

সোমবার রোড সেফটি ফাউন্ডেশনের আগস্ট মাসের সড়ক দুর্ঘটনার প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়। এতে বলা হয়, আগস্টে ১৯টি নৌ-দুর্ঘটনায় ২৩ জন নিহত, ১৭ জন আহত এবং ৯ জন নিখোঁজ রয়েছেন। ৩৭টি রেল ট্র্যাক দুর্ঘটনায় ৩১ জন নিহত এবং ১১ জন আহত হয়েছেন।

বিজ্ঞাপন

দুর্ঘটনায় যানবাহনভিত্তিক নিহতের পরিসংখ্যানে দেখা যায়, মোটরসাইকেল চালক ও আরোহী ১৩২ জন (৩০.৮৪%), বাসের যাত্রী ৩০ জন (৭%), ট্রাক-কাভার্ডভ্যান-পিকআপ-ট্রলি-লরি আরোহী ২৭ জন (৬.৩০%), প্রাইভেটকার-মাইক্রোবাস-অ্যাম্বুলেন্স আরোহী ২১ জন (৪.৯০%), থ্রি-হুইলার যাত্রী (সিএনজি-অটোরিকশা-অটোভ্যান-লেগুনা) ৯৭ জন (২২.৬৬%), স্থানীয়ভাবে তৈরি যানবাহনের যাত্রী (নসিমন-ভটভটি-টমটম-মাহিন্দ্র) ৩৩ জন (৭.৭১%) এবং বাইসাইকেল আরোহী ৫ জন (১.১৬%) নিহত হয়েছেন।

দুর্ঘটনার বিভাগওয়ারী পরিসংখ্যান বলছে, ঢাকা বিভাগে দুর্ঘটনা ২৬.৩৮%, প্রাণহানি ২৭.৩৩%, রাজশাহী বিভাগে দুর্ঘটনা ১২.৬৩%, প্রাণহানি ১২.১৪%, চট্টগ্রাম বিভাগে দুর্ঘটনা ২১.২৮%, প্রাণহানি ২৩.১৩%, খুলনা বিভাগে দুর্ঘটনা ৯.৯৭%, প্রাণহানি ৮.৮৭%, বরিশাল বিভাগে দুর্ঘটনা ৪%, প্রাণহানি ৩.৭৩%, সিলেট বিভাগে দুর্ঘটনা ৯.০৯%, প্রাণহানি ৭.৯৪%, রংপুর বিভাগে দুর্ঘটনা ৯.৫৩%, প্রাণহানি ৯.১১% এবং ময়মনসিংহ বিভাগে দুর্ঘটনা ৭.০৯%, প্রাণহানি ৭.৭১% ঘটেছে।

ঢাকা বিভাগে সবচেয়ে বেশি ১১৯টি দুর্ঘটনায় ১১৭ জন নিহত হয়েছেন। বরিশাল বিভাগে সবচেয়ে কম ১৮টি দুর্ঘটনায় ১৬ জন নিহত হয়েছেন। একক জেলা হিসেবে ঢাকা জেলায় ৩৬টি দুর্ঘটনায় ৩২ জন নিহত হয়েছেন। সবচেয়ে কম চাঁপাইনবাবগঞ্জ জেলায়। এই জেলায় ৬টি দুর্ঘটনায় ১ জন নিহত হয়েছেন।

রাজধানী ঢাকায় ৩৭টি সড়ক দুর্ঘটনায় ১৫ জন নিহত এবং ৪৬ জন আহত হয়েছেন।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন