প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে পরিচালক মনিরুজ্জামানকে বদলি

স্টাফ রিপোর্টার

প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে পরিচালক মনিরুজ্জামানকে বদলি

প্রধান উপদেষ্টার কার্যালয়ের পরিচালক (প্রশাসন) এ কে এম মনিরুজ্জামানকে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের উপসচিব পদে বদলি করা হয়েছে। ক্ষমতাচ্যুত শেখ হাসিনার আমলে প্রধানমন্ত্রীর কার্যালয়ে পদায়ন হওয়া মনিরুজ্জামানের বিরুদ্ধে পদ–পদবি ব্যবহার করে প্রভাব খাটানোর অভিযোগ রয়েছে।

বৃহস্পতিবার জনপ্রশাসন মন্ত্রণালয় এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করে। ২২ জানুয়ারির মধ্যে তাকে বদলিকৃত কর্মস্থলে যোগ দিতে বলা হয়েছে।

বিজ্ঞাপন

২২ জানুয়ারির মধ্যে নতুন কর্মস্থলে যোগ না দিলে ওই দিন দুপুরে তিনি বর্তমান কর্মস্থল থেকে তাৎক্ষণিকভাবে অবমুক্ত হয়েছেন বলে গণ্য করা হবে বলে প্রজ্ঞাপনে বলা হয়েছে।

সরকারি একটি সূত্র জানায়, আওয়ামী লীগ আমলে প্রধানমন্ত্রীর কার্যালয়ের পরিচালক পদে নিয়োগ পাওয়া মনিরুজ্জামানের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহারসহ নানা অভিযোগ আসে প্রধান উপদেষ্টার দপ্তরে। তার বিরুদ্ধে আওয়ামী লীগের সুবিধাভোগী কর্মচারীদের সেল্টার দেয়ারও অভিযোগ রয়েছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন