দায়িত্ব ছাড়ছেন পররাষ্ট্র সচিব জসীম উদ্দিন

দায়িত্ব ছাড়ছেন পররাষ্ট্র সচিব জসীম উদ্দিন

বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন জানিয়েছেন, পররাষ্ট্র সচিব মো. জসীম উদ্দিন দু'এক দিনের মধ্যেই তার দায়িত্ব ছেড়ে দিচ্ছেন।

বিজ্ঞাপন

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে পররাষ্ট্র উপদেষ্টা জানিয়েছেন, পররাষ্ট্র সচিবকে অপসারণের কোনো ঘটনা ঘটেনি।

তিনি আরো বলেন, পররাষ্ট্র সচিব বিভিন্ন কারণে নিজে থেকেই এ দায়িত্ব থেকে সরে যেতে চান। তিনি আগামী দু'এক দিনের মধ্যেই দায়িত্ব ছেড়ে দিবেন। তিনি চাকরিতে আছেন, দায়িত্ব পরিবর্তন হবে।

সাম্প্রতিক সময়ে কিছু গুরুত্বপূর্ণ বৈঠকে তার অনুপস্থিতির কারণে তাকে দায়িত্ব থেকে সরিয়ে দেয়া হচ্ছে- এমন খবর আলোচনায় উঠে আসে।

এমনকি চলতি মাসে টোকিওতে বাংলাদেশ-জাপান পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠকেও তিনি উপস্থিত ছিলেন না।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন