ইরান থেকে ১৮৬ জন বাংলাদেশি নাগরিককে আজারবাইজানে নেওয়া হয়েছে। দেশে প্রত্যাবাসন করতে ইরান সীমান্ত দিয়ে তাদের আজারবাইজান নেওয়া হয়।
বৃহস্পতিবার ইরান থেকে ১৮৬ জন বাংলাদেশি আজারবাইজানে পৌঁছেছেন। শুক্রবার তারা ঢাকায় পৌঁছাতে পারেন।
বিজ্ঞাপন
পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি সূত্র গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছে।
জানা গেছে, যুদ্ধবিধস্ত ইরান থেকে আটকে পড়া বাংলাদেশিদের আজারবাইজানের রাজধানী বাকুতে নেওয়া হয়েছে। বাকুর হায়দার আলিয়েভ আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিশেষ চার্টার্ড ফ্লাইটে তাদের ফিরিয়ে আনা হবে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

