পাশববৃত্তিকে দমন করতে না পারলে মানুষ পশুতে পরিণত হয়: ধর্ম উপদেষ্টা

পাশববৃত্তিকে দমন করতে না পারলে মানুষ পশুতে পরিণত হয়: ধর্ম উপদেষ্টা

ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন বলেছেন, সিয়াম সাধনায় উজ্জীবিত হয়ে পাশববৃত্তিকে দমন করতে হবে। অন্যথায় মানুষ তার মর্যাদা হারিয়ে পশুতে পরিণত হয়ে যাবে। অন্তরকে পরিশুদ্ধ করতে পারলে পরিবার, সমাজ ও রাষ্ট্র পরিশুদ্ধ হবে।

মঙ্গলবার রাজধানীর শাহবাগে বিসিএস প্রশাসন একাডেমি আয়োজিত দোয়া ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

বিজ্ঞাপন

ধর্ম উপদেষ্টা বলেন , নারীরা হচ্ছেন মা’ এর জাতি, তাদের প্রতি যারা অসম্মান ও অমর্যাদাপূর্ণ আচরণ করে তারা হায়েনা ও নরাধম।

ড. খালিদ হোসেন বলেন, দেশকে অস্থিতিশীল করার ধারাবাহিক যে নীল নকশা, ধর্ষণের ঘটনা তার বাস্তবায়ন মাত্র। সামনে ষড়যন্ত্রের কুশীলবরা নতুন অ্যাজেন্ডা নিয়ে মাঠে নামবে। তিনি জনগণকে সতর্ক থাকার আহ্বান জানান।

বিসিএস প্রশাসন অ্যাকাডেমির রেক্টর ড. মুহাম্মদ ওমর ফারুকের সভাপতিত্বে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে ১৩৫, ১৩৬ ও ১৩৭তম আইন ও প্রশাসন কোর্সের প্রশিক্ষণার্থী অফিসারগণ উপস্থিত ছিলেন।

এমএস

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন