দাবি না মানলে ৩ মে নতুন কর্মসূচি দেবে হেফাজত

দাবি না মানলে ৩ মে নতুন কর্মসূচি দেবে হেফাজত

নারী সংস্কার কমিশনের কোরআন-সুন্নাহবিরোধী সুপারিশ ও কমিশন বাতিলসহ চার দফা দাবিতে ৩ মে মহাসমাবেশের প্রস্তুতি প্রায় শেষ করেছে হেফাজতে ইসলাম বাংলাদেশ।

৩ মে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে সকালে আয়োজিত ওই মহাসমাবেশে ব্যাপক লোকসমাগম হবে বলে জানানো হয়েছে। হেফাজতের চায় দফা দাবি না মানলে সেখান থেকে নতুন কর্মসূচি ঘোষণা করবে সংগঠনটি।

বিজ্ঞাপন

মঙ্গলবার রাজধানীর খিলগাঁওয়ে মহাসমাবেশের প্রস্তুতি নিয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সংগঠনটির পক্ষ থেকে এসব কথা জানানো হয়।

সংবাদ সম্মেলনে হেফাজতের মহাসচিব মাওলানা সাজিদুর রহমান ও যুগ্ম মহাসচিব মাওলানা মামুনুল হক বক্তব্য রাখেন। এসময় হেফাজতের শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন