সিএমএম আদালতের সামনে ককটেল বিস্ফোরণ, আহত আইনজীবী

সিএমএম আদালতের সামনে ককটেল বিস্ফোরণ, আহত আইনজীবী

ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে।

বৃহস্পতিবার বেলা ১১টা ১৭ মিনিটের দিকে এ ঘটনা ঘটে। এতে একজন আইনজীবী আহত হন। পরে তাকে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

বিজ্ঞাপন

ঢাকা আইনজীবী সমিতির নেতৃবৃন্দ ঘটনাস্থলে উপস্থিত হয়ে সেখান থেকে একজনকে আটক করে পুলিশে দিয়েছেন। তবে এখনো তার নাম-পরিচয় জানা যায়নি।

ঢাকা আইনজীবী সমিতির অফিস সেক্রেটারি মো. আবজাল হোসাইন মৃধা বলেন, স্বৈরাচারী হাসিনার দোসররা কোর্ট অঙ্গনে নৈরাজ্য সৃষ্টি করতে এ ঘটনা ঘটিয়েছে। আমরা শক্ত হাতে তাদের সব ধরনের অরাজকতা প্রতিহত করতে প্রস্তুত।

ডিএমপির প্রসিকিউশন বিভাগের ডিসি মহিউদ্দিন মাহমুদ সোহেল বলেন, বেলা ১১টা ১৯ মিনিটের দিকে সিএমএম আদালতের ওপর থেকে ককটেল ফেলে বিস্ফোরণ ঘটানো হয়েছে। সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করা হচ্ছে। এ ঘটনায় সন্দেহভাজন হিসেবে একজনকে আটক করা হয়েছে। তাঁকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন