পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির

মেডিকেল ও ব্যবসায়ী ভিসা সহজ করতে সম্মত ভারত

আমার দেশ অনলাইন
আমার দেশ অনলাইন

মেডিকেল ও ব্যবসায়ী ভিসা সহজ করতে সম্মত ভারত
ছবি : সংগৃহীত

প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির শেখ বলেছেন, আগামী সপ্তাহে মেডিকেল ও ব্যবসায়ী ভিসা সহজ করতে সম্মত হয়েছে ভারত। সোমবার (১৩ এপ্রিল) দুপুরে সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ শেষে এ তথ্য জানান তিনি।

ফ্যাসিস্ট শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার বিষয়ে তিনি বলেন, শেখ হাসিনাকে দেশে ফেরাতে আইনি প্রক্রিয়া অনুসরণ করা হবে। হাদির হত্যাকারীদের দেশে আনার বিষয়ে তিনি বলেন, তাদের দেশে আনার প্রক্রিয়া চলছে।

বিজ্ঞাপন

পররাষ্ট্র উপদেষ্টা জানান, দুই দেশের স্বার্থ সংশ্লিষ্ট বেশ কিছু বিষয়ে ইতিবাচক আলোচনা হয়েছে। পাইপ লাইনের জ্বালানি দেয়ার কারণে ভারতকে ধন্যবাদ জানিয়েছে সরকার।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ

এলাকার খবর
Loading...