আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

সিভিল এভিয়েশন কর্তৃপক্ষ

সৌদি আরবে যেতে কর্মীদের ‘মেনিনজাইটিস’ টিকা লাগবে না

ডেস্ক রিপোর্ট

সৌদি যেতে কর্মীদের ‘মেনিনজাইটিস’ টিকা লাগবে না

সৌদি আরবে গমনেচ্ছু কর্মীদের ‘মেনিনজাইটিস’ টিকা নিতে হবে না বলে জানিয়েছে সিভিল এভিয়েশন কর্তৃপক্ষ। তবে ওমরাহ ও ভ্রমণ ভিসায় যারা যাবেন তাদেরকে অবশ্যেই টিকা নিতে হবে। ভ্রমণের ১০ দিন আগে এই টিকা নিতে হবে। মঙ্গলবার এই তথ্য জানিয়েছে সিভিল এভিয়েশন কর্তৃপক্ষ।

বিজ্ঞাপন

গতকাল হজ ও ওমরাহ যাত্রীদের জন্য মেনিনজাইটিসের টিকা বাধ্যতামূলক বিষয়ে নতুন নির্দেশনা দিয়েছে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর। সৌদি আরব সরকারের নতুন নির্দেশনার আলোকে এ নির্দেশনা দেয়া হয়।

নির্দেশনায় বলা হয়, যারা ওমরাহ বা হজ করতে যাবেন অথবা ভিজিট ভিসায় সৌদি আরব যাবেন তাদের সবার জন্যই এ নিয়ম প্রযোজ্য হবে। সৌদি আরবে ভ্রমণের কমপক্ষে ১০ দিন আগে মেনিনজাইটিসের টিকা নিতে হবে। ভ্রমণের সময় সেই টিকা নেয়ার সনদ সঙ্গে রাখতে হবে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন