চীনের সিনোভ্যাক ফাইন্ডেশন ৩ লাখ ৮০ হাজার ডোজ পোলিও টিকা অনুদান দিয়েছে বাংলাদেশকে। বুধবার সকালে স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন এ টিকা গ্রহণ করেন।
দুঃসময়ে বাংলাদেশের পাশে থাকার জন্য চীনের সিনোভ্যাক ফাইন্ডেশনে ধন্যবাদ জানান স্বাস্থ্যমন্ত্রী।
বিজ্ঞাপন
এসময় মন্ত্রী জানান, হামের পরবর্তী জটিলতা হিসেবে অনেক শিশুর নিউমোনিয়া দেখা দিচ্ছে, যার জন্য ভেন্টিলেশন অপরিহার্য হয়ে পড়ে। সরকার ইতোমধ্যে পর্যাপ্ত ভেন্টিলেশন সুবিধা নিশ্চিত করেছে। এছাড়া, একজন বেসরকারি উদ্যোক্তার মাধ্যমে আমেরিকা থেকে আরও ১০টি নতুন ভেন্টিলেটর অনুদান হিসেবে পাওয়া গেছে, যা আজই বিভিন্ন হাসপাতালে বণ্টন করা হবে।
তিনি বলেন, বর্তমানে হামের চিকিৎসা, আইসোলেশন ও আইসিইউ সেবা সচল রয়েছে এবং চিকিৎসকরা নিরলস কাজ করে যাচ্ছেন।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন


