হাসপাতালে ভর্তি স্থানীয় সরকারমন্ত্রী আবদুল মঈন খান

হাসপাতালে ভর্তি স্থানীয় সরকারমন্ত্রী আবদুল মঈন খান
ছবি: আমার দেশ

এভারকেয়ার হাসপাতালের সিসিইউতে ভর্তি করা হয়েছে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন সমবায়মন্ত্রী আবদুল মঈন খানকে। হঠাৎ বুকে ব্যথার কারণে তাকে হাসপাতালে ভর্তি করা হয়।

বুধবার রাতে তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানিয়েছেন বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান।

বিজ্ঞাপন

শায়রুল কবির খান জানান, বৃহস্পতিবার (২২ অক্টোবর) দুপুর ২টায় আবদুল মঈন খানকে দেখতে গিয়েছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সমাজকল্যাণমন্ত্রী ডা. এ জেড এম জাহিদ হোসেন।

তিনি তাদের পরিবার, দল ও সরকারের পক্ষ থেকে দেশবাসীর মাধ্যমে আল্লাহর দরবারে দোয়া চেয়েছেন।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন