র‍্যাব ও এপিবিএনকে জনসেবার মানসিকতা নিয়ে কাজ করার আহ্বান স্বরাষ্ট্র উপদেষ্টার

র‍্যাব ও এপিবিএনকে জনসেবার মানসিকতা নিয়ে কাজ করার আহ্বান স্বরাষ্ট্র উপদেষ্টার

পুলিশের বিশেষায়িত ইউনিট র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব) ও আর্মড পুলিশ ব্যাটালিয়নকে (এপিবিএন) জনসেবার মানসিকতা নিয়ে কাজ করার আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।

শনিবার সকালে রাজধানীর উত্তরায় র‍্যাব ও এপিবিএন সদর দপ্তরে পরিদর্শনের সময় তিনি এ আহ্বান জানান। তিনি সেখানে গেলে দুটি বিশেষায়িত ইউনিটের প্রধান তাকে স্বাগত জানান। পরে তিনি দুই সদর দপ্তরের বিভিন্নস্থান ঘুরে ঘুরে দেখেন। দায়িত্বরত কর্মকর্তাদের সঙ্গে কুশল বিনিময় করেন। এছাড়াও পরিদর্শনকালে উপদেষ্টা বাহিনী দুইটির কার্যক্রম সম্পর্কে খোঁজখবর নেন এবং অধস্তন ফোর্সদের বাসস্থান, খাবার ও আনুষঙ্গিক সুবিধা নিশ্চিতকরণ ও এ সম্পর্কে যত্নবান হওয়ার জন্য ঊর্ধ্বতন কর্মকর্তাদের নির্দেশ দেন। এ সময় দুই বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

উল্লেখ্য, গত জুলাই ও আগস্টে ছাত্র-জনতার আন্দোলনে অত্যাধিক বল প্রয়োগ করার অভিযোগ উঠে র‌্যাব ও এপিবিএনের বিরুদ্ধে। এরই মধ্যে জাতিসংঘ র‌্যাবকে বিলুপ্তি করার সুপারিশ করেছে। সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, জাতিসংঘের সুপারিষ তারা আমলে নিয়েছে। বিষয়টি নিয়ে কাজ চলছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন