প্রধান উপদেষ্টার সঙ্গে অল পার্টি পার্লামেন্টারি গ্রুপের বৈঠক

প্রধান উপদেষ্টার সঙ্গে অল পার্টি পার্লামেন্টারি গ্রুপের বৈঠক

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ব্রিটিশ অল পার্টি পার্লামেন্টারি গ্রুপের (এপিপিজিএ) সঙ্গে একটি গুরুত্বপূর্ণ বৈঠকে অংশ নেবেন। রাজনৈতিক ঐকমত্য গড়ে তোলার লক্ষ্যে এই বৈঠক অত্যন্ত তাৎপর্যপূর্ণ।

বিজ্ঞাপন

লন্ডন সময় বেলা ১২টার পরে এই বৈঠক হতে পারে।

এদিন প্রধান উপদেষ্টা এয়ারবাসের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করবেন। এতে উড়োজাহাজ প্রযুক্তি ও বিনিয়োগ বিষয়ে আলোচনা হবে বলে জানা গেছে। যেখানে বিমানবন্দরে সেবাদান ও নিরাপত্তা ব্যবস্থার উন্নয়ন নিয়ে আলোচনা হতে পারে।

সন্ধ্যা ৫টা ৩০ মিনিটে কমনওয়েলথ সেক্রেটারি জেনারেল তার সঙ্গে সাক্ষাৎ করবেন। এ সময় কমনওয়েলথভুক্ত দেশের সহযোগিতা, উন্নয়ন এবং অভিন্ন কৌশলগত লক্ষ্য নিয়ে আলোচনা হবে। অল পার্টি পার্লামেন্টারি গ্রুপের চেয়ারম‍্যান আফসানা বেগম নেত্বত্ব দেবেন।

এর আগে আজ মঙ্গলবার স্থানীয় সময় সকাল ৭টার দিকে প্রধান উপদেষ্টাকে বহনকারী এমিরেটস এয়ারলাইন্সের ফ্লাইটটি লন্ডনের হিথ্রো বিমানবন্দরে অবতরণ করে।

হিথ্রো বিমানবন্দরে পৌঁছানোর পর তাকে স্বাগত জানান যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের হাই কমিশনার আবিদা ইসলাম। এরপরই হোটেলের উদ্দেশে রওনা হন প্রধান উপদেষ্টা।

সফরে বাকিংহাম প্যালেসে কিং চার্লসের সঙ্গে দেখা করবেন তিনি। এ সময় তার হাত থেকে ‘কিং চার্লস হারমনি অ্যাওয়ার্ড’ গ্রহণ করবেন প্রধান উপদেষ্টা। সফর শেষে আগামী ১৪ জুন দেশে ফিরবেন তিনি।

তার আগে ১১ জুন ড. ইউনূসের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ের স্টারমার।

এছাড়া বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গেও আগামী ১৩ জুন তিনি বৈঠক করবেন বলে দলটির পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন