নৌযান চলাচলে যে সতর্কবার্তা জানাল আবহাওয়া অফিস

নৌযান চলাচলে যে সতর্কবার্তা জানাল আবহাওয়া অফিস

দেশের নদী অববাহিকায় ঘন কুয়াশার কারণে দৃষ্টিসীমা কমতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। এ জন্য নৌপথে চলাচলের জন্য সতর্কবার্তা দিয়েছে সংস্থাটি।

সোমবার ভোর ৫টা থেকে দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরের জন্য দেওয়া পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞাপন

এতে বলা হয়েছে, দেশের নদী অববাহিকায় মাঝারি থেকে ঘন কুয়াশার কারণে দৃষ্টিসীমা ১০০ মিটার বা কোথাও কোথাও এর চেয়ে কম হতে পারে।

এসব এলাকার নৌ-যানগুলোকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। তবে কোনো সংকেত দেখাতে হবে না।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন