দেশের ভালো কাজে হোক আমাদের রাজনীতি: শারমিন মুরশিদ

দেশের ভালো কাজে হোক আমাদের রাজনীতি: শারমিন মুরশিদ

সমাজকল্যাণ এবং নারী ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমিন এস মুরশিদ বলেছেন, ধর্ম-বর্ণ সকলের ঊর্ধ্বে গিয়ে দেশের ভালো কাজে হোক আমাদের রাজনীতি।

বুধবার জাতীয় প্রেসক্লাবে বাংলাদেশ ফটোজার্নালিস্ট অ্যাসোসিয়েশনের জাতীয় আলোকচিত্রের "রূপসী বাংলা" প্রদর্শনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

বিজ্ঞাপন

এসময় প্রদর্শনী অনুষ্ঠানে দুইজন ফটোসাংবাদিককে সম্মাননা দেওয়া হয় এবং তিনজন সেরা ফটোসাংবাদিকের সেরা প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান ঘোষণা করা হয়।

শারমিন এস মুরশিদ বলেন, আলোকচিত্র একটি অত্যন্ত ক্ষমতাশীল মাধ্যম। ভাষা যেটা ব্যক্ত করতে পারে না, কিন্তু একটি ছবি হাজারটা কথা ব্যক্ত করতে পারে। আপনারা যারা এই দক্ষতা ধারণ করেন এবং এই ইতিহাসটা যুগ যুগ ধরে ছবির মধ্য দিয়ে রক্ষা করছেন তারা হলেন ফটোসাংবাদিক। ফটোসাংবাদিকদের এই আজকের রুপসী বাংলা প্রদর্শনী, বাংলার রূপ মানুষের সম্মুখে আনতে চায়।

বাংলাদেশ ফটোজার্নালিস্টস অ্যাসোসিয়েশনের (বিপিজেএ) সভাপতি একে এম মহসীনের সভাপতিত্বে এসময় আরও উপস্থিত ছিলেন, প্রজাতন্ত্র কিউবার অনারারী কনস্যুল ওবেইদ জায়গীরদার, জাতীয় প্রেসক্লাবের সভাপতি হাসান হাফিজ, বাংলাদেশ ফেডালের সাংবাদিক ইউনিয়ন-বিএফইউজের মহাসচিব কাদের গনি চৌধুরী, বিপিজেএর সাধারণ সম্পাদক বাবুল তালুকদার, সিনিয়র সহসভাপতি মশিউর রহমান সুমন, সিনিয়র যুগ্ম সম্পাদক দেলোয়ার হোসেন, সাংগঠনিক সম্পাদক সালেকুজ্জামান চৌধুরী রাজিবসহ বিপিজএ সদস্যরা।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন