ইরানে অবস্থানরত বাংলাদেশি নাগরিকরা জরুরি প্রয়োজনে যেন যোগাযোগ করতে পারেন, সেজন্য 'হটলাইন' চালু করেছে তেহরানস্থ বাংলাদেশ দূতাবাস। সেইসঙ্গে ঢাকাতেও আরেকটি হটলাইন স্থাপন করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়।
তেহরানে বাংলাদেশ দূতাবাসের হটলাইন নাম্বার: +৯৮৯৯০৮৫৭৭৩৬৮ এবং +৯৮৯১২২০৬৫৭৪৫। আর বাংলাদেশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের হটলাইন নাম্বার: +৮৮০১৭১২০১২৮৪৭।
বিজ্ঞাপন
নম্বরগুলোতে হটসঅ্যাপও চালু রয়েছে বলে জানিয়েছেন কর্মকর্তারা।
ইরানে অবস্থানরত বাংলাদেশি নাগরিক ও বাংলাদেশে বসবাসরত তাদের স্বজনদের জরুরি প্রয়োজনে ওপরের ফোন নম্বরগুলোতে সরাসরি যোগাযোগ করার পরামর্শ দিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

