‘রোহিঙ্গা সংকট আঞ্চলিক সমস্যা হিসেবে চিহ্নিত করা উচিত’

‘রোহিঙ্গা সংকট আঞ্চলিক সমস্যা হিসেবে চিহ্নিত করা উচিত’

রোহিঙ্গা সংকটকে জাতিগত বা ধর্মীয় ইস্যু হিসেবে না দেখে একটি আঞ্চলিক সমস্যা হিসেবে চিহ্নিত করা উচিত বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা।

বুধবার বিশ্ব সাহিত্য কেন্দ্রে ঢাকা ইনস্টিটিউট অফ রিসার্চ অ্যান্ড অ্যানালেটিকস (দায়রা) আয়োজিত রোহিঙ্গা প্রত্যাবাসনে সম্ভাবনা এবং চ্যালেঞ্জ শীর্ষক আলোচনা সভায় এসব কথা বলেন তারা।

বিজ্ঞাপন

এ সময় বক্তব্য রাখেন- ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটি, বাংলাদেশের সামাজিক বিজ্ঞান ও মানবিক বিভাগের অধ্যাপক বখতিয়ার আহমেদ (পিএইচডি), নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান ও সমাজবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক এবং কনফুসিয়াস ইনস্টিটিউটের পরিচালক ড. বুলবুল সিদ্দিকী, নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান ও সমাজবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক ড. ইশরাত জাকিয়া সুলতানা।

এ সময় বক্তারা বলেন, যেহেতু মিয়ানমার সরকারের রাখাইন রাজ্য নিয়ে কার্যকর নিয়ন্ত্রণ নেই, তাই আরাকান আর্মির অনুমতি ছাড়া রোহিঙ্গাদের প্রত্যাবাসন সম্ভব নয়। এ পরিস্থিতি মোকাবিলায় বাংলাদেশের জন্য একটি দ্বি-ট্র্যাক কূটনৈতিক কৌশল প্রস্তাব করে একদিকে মিয়ানমার সরকারের সাথে (ট্র্যাক ওয়ান) এবং অন্যদিকে আরাকান আর্মির সাথে (ট্র্যাক টু) আলোচনা চালানোর কথা বলা হয়।

বৈঠক শেষে বিশেষজ্ঞরা এ কথা পুনর্ব্যক্ত করেন যে, রোহিঙ্গা সংকট শুধু একটি মানবিক সমস্যা নয়, বরং এটি এমন একটি বিষয় যা আঞ্চলিক কূটনীতি এবং বৈশ্বিক সহযোগিতার মাধ্যমে সমাধান করা প্রয়োজন। এই সংকটের স্থায়ী সমাধানে একটি নতুন কূটনৈতিক দৃষ্টিভঙ্গি গ্রহণের প্রয়োজনীয়তা আলোকপাত করা হয়।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন অধ্যয়ন বিভাগের অধ্যাপক ড. আসিফ এম শাহারে পরিচালনায় এসময় উপস্থিত ছিলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের সহকারী অধ্যাপক ড. সায়মা আহমেদ, ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের স্কুল অব- এর সহকারী অধ্যাপক মো. মোস্তফা হোসেন, বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের পিস- কনফ্লিক্ট এবং হিউম্যান রাইটস বিভাগের সহকারী অধ্যাপক মোহাম্মদ মাইনুদ্দিন প্রমুখ।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন