ইউনানী চিকিৎসকদের পদ সৃষ্টি করতে সরকারকে প্রস্তাব

ইউনানী চিকিৎসকদের পদ সৃষ্টি করতে সরকারকে প্রস্তাব

ইউনানী ও আয়ুর্বেদিক চিকিৎসকদের পদ সৃষ্টি করতে সরকারের সংশ্লিষ্ট বিভাগে প্রস্তাব পাঠানো হয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (হোমিও দেষজ চিকিৎসা) ডা. মো. আবু জাহের। তিনি বলেন, ‘এখানে জটিলতা হলো স্ট্যান্ডার্ড সেটাপে একীভূত করা। সেই চেষ্টাও অব্যাহত রয়েছে।’

শনিবার বিকেলে রাজধানীর মিরপুরের একটি রেস্টুরেন্টে বাংলাদেশ ইউনানী অ্যান্ড আয়ুর্বেদিক মেডিকেল অ্যাসোসিয়েশনের (বুয়ামা) ইফতার অনুষ্ঠানে তিনি এসব কথা জানান।

বিজ্ঞাপন

স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক আবু জাহের বলেন, ‘অল্টারনেটিভি মেডিসিনের ৩১১ জন চিকিৎসককে রাজস্বখাতে নেওয়ার কথা দাবি উঠেছে। এটি যৌক্তিক। কিন্তু পাবলিক সার্ভিস কমিশনের মাধ্যমে এগুলো যুক্ত না হলে সমস্যার সমাধান হবেনা। জাতীয় পর্যায়ে এটি নিয়ে আলোচনা করলে ইতিবাচক ফল আসতে পারে।’

প্রধান অতিথির বক্তব্যে ন্যাশনাল ডক্টরস ফোরামের (এনডিএফ) সিনিয়র সহসভাপতি ডা. এ কে এম ওয়ালিউল্লাহ বলেন, ‘স্বাস্থ্য ব্যবস্থা অত্যন্ত হযবরল অবস্থায় রয়েছে। এমবিবিএস, ইউনানীসহ সবাই এর শিকার। এগুলোর সমন্বিত সমাধান করতে হবে। পুরো স্বাস্থ্য ব্যবস্থা ও নীতি নিয়ে সুন্দর একটি পরিকল্পনা দরকার। দেশের মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিতের জন্য শুধু এমবিবিএস নয়, সবাইকে নিয়ে কাজ করতে হবে।’

এ সময় অন্যান্য বক্তারা ইউনানী ও আয়ুর্বেদিক চিকিৎসকদের হয়রানি বন্ধে স্বতন্ত্র কাউন্সিল গঠন করতে ইউনানী ও আয়ুর্বেদি আইন পাশসহ ইউনানী চিকিৎসকদের যৌক্তিক দাবি পাসে সরকারের প্রতি জোর দাবি জানান।

বুয়ামার সভাপতি ডা. তাওহিদ আল বেরুণীর সভাপতিত্বে ও ডা. মঈন উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের পরিচালক (অল্টারনেটিভি মেডিসিন) ডা. মো. গওসুল আজিম চৌধুরী ও এনডিএফ’র ঢাকা মহানগরী উত্তরের সহসভাপতি অধ্যাপক ডা. খয়বর আলী। এ ছাড়াও বক্তব্য রাখেন, ডা.এএইচএম মঈনুদ্দিন আহমেদ জিলানী, ডা. টি এম শফিউল ইসলাম, ডা. মকবুল হোসেন মিন্টু, ডা.হাসান আল বান্না প্রমুখ।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন