বিডিআর বিদ্রোহের ঘটনা তদন্তে গঠিত কমিশনের মেয়াদ বাড়লো

বিডিআর বিদ্রোহের ঘটনা তদন্তে গঠিত কমিশনের মেয়াদ বাড়লো

পিলখানায় বিডিআর বিদ্রোহের ঘটনা তদন্তে গঠিত জাতীয় স্বাধীন পূর্ণাঙ্গ তদন্ত কমিশনের মেয়াদ বাড়ানো হয়েছে। কমিশনের মেয়াদ আগামী ৩০ জুন পর্যন্ত বাড়ানো হয়েছে।

মঙ্গলবার (১৮ মার্চ) মন্ত্রী পরিষদ বিভাগ থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি হয়েছে।

বিজ্ঞাপন

এর আগে গত ২৪ মার্চ পিলখানায় বিডিআর বিদ্রোহে জড়িত দেশি-বিদেশি ষড়যন্ত্র ও প্রকৃত ঘটনার উদ্‌ঘাটন এবং অপরাধীদের চিহ্নিত করতে জাতীয় স্বাধীন পূর্ণাঙ্গ তদন্ত কমিশন গঠন করে অন্তর্বর্তী সরকার। সাবেক ডিবিআর প্রধান মেজর জেনারেল আ ল ম ফজলুর রহমানকে (অব.) প্রধান করে এ কমিশন গঠন করা হয়েছিল। গঠনের সময় তদন্ত কমিশনকে ৯০ দিনের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছিল। এ হিসেবে এর মেয়াদ আগামী ২৪ মার্চ শেষ হওয়ার কথা ছিলো।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন