শিক্ষার্থীদের সঙ্গে সেলফি তুললেন প্রধানমন্ত্রী

আমার দেশ অনলাইন
আমার দেশ অনলাইন

শিক্ষার্থীদের সঙ্গে সেলফি তুললেন প্রধানমন্ত্রী
ছবি: বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীর সঙ্গে প্রধানমন্ত্রীর সেলফি

বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের সঙ্গে সেলফি তুললেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রোববার প্রধানমন্ত্রীর আয়োজনে সংসদ ভবন পরিদর্শনে আসা মধ্যাহ্নভোজে অংশ নেন তারা।

সংসদের ভিআইপি ক্যাফেটেরিয়ায় কানাডিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশে আইন বিভাগের ২৯ শিক্ষার্থী, গণসাক্ষরতা অভিযানের সহযোগী সংস্থা ‘সুরভী’র মাধ্যমে আসা সুবিধাবঞ্চিত শিক্ষার্থী ও শিক্ষকসহ ২১ এবং তেজগাঁও কলেজ ডিবেটিং সোসাইটির শিক্ষার্থী ও শিক্ষকসহ ১৬ জন মধ্যাহ্নভোজে অংশ নেন।

বিজ্ঞাপন
731105241_2000218927527747_886232446914668733_n

এসময় প্রধানমন্ত্রী শিক্ষার্থীদের খোঁজ-খবর নেন এবং তাদের সঙ্গে বিভিন্ন বিষয়ে কথা বলেন। তিনি বলেন, পড়াশোনার পাশাপাশি খেলাধুলার প্রতিও গুরুত্ব দিতে হবে এবং নিজেদের যোগ্য, দক্ষ ও সুনাগরিক হিসেবে গড়ে তুলতে হবে।

প্রধানমন্ত্রী বলেন, বর্তমান প্রজন্মই দেশের ভবিষ্যৎ। তাই একটি উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে শিক্ষার্থীদের প্রস্তুত থাকতে হবে।

732269406_2022629045022074_4185148287470834535_n

প্রধানমন্ত্রীর আয়োজনে মধ্যাহ্নভোজে অংশগ্রহণের সুযোগ পেয়ে শিক্ষার্থী ও শিক্ষকরা সরকারপ্রধানের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানান।

উল্লেখ, এসব শিক্ষার্থী সংসদ ভবন পরিদর্শন কর্মসূচির অংশ হিসেবে সংসদ সচিবালয়ের বিভিন্ন কার্যক্রম সম্পর্কে ধারণা গ্রহণ, সংসদ লাইব্রেরি পরিদর্শন, উত্তর প্লাজায় ফটোসেশন এবং সংসদ অধিবেশন কক্ষে সংসদের কার্যক্রম প্রত্যক্ষ করেন।

731078970_4549567288650604_2643001763420400445_n

এএস

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন