পুরুষকে 'অদম্য নারী' পুরস্কার, সুকৌশলে পশ্চিমা মতবাদ প্রসারের চেষ্টা

পুরুষকে 'অদম্য নারী' পুরস্কার, সুকৌশলে পশ্চিমা মতবাদ প্রসারের চেষ্টা

সম্প্রতি প্রধান উপদেষ্টা একজন জন্মগত পুরুষকে 'অদম্য নারী' পুরস্কার প্রদান, সুকৌশলে সমাজে পশ্চিমা বিকৃত ‘যৌন মতবাদ’ প্রসারের সচেতন প্রচেষ্টা বলে মন্তব্য করেছেন উলামা-জনতা ঐক্য পরিষদ নেতারা।

সোমবার উলামা-জনতা ঐক্য পরিষদের আয়োজনে ধর্ষণ ও অবক্ষয়ের বিরুদ্ধে জাতীয় প্রেসক্লাবের সামনে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তারা এসব কথা বলেন।

বিজ্ঞাপন

তারা বলেন, এ ধরনের প্রয়াস অবক্ষয়ের পথকে আরো প্রশস্ত করবে। ধর্ষণ প্রতিরোধে ইসলামি শারিয়ার বিধান প্রকাশ্য ও দৃষ্টান্তমূলক শাস্তি ধর্ষণ প্রতিরোধে বিদ্যমান আইনের চেয়ে বেশি কার্যকর। ধর্ষণ প্রতিরোধে পারিবারিক, সামাজিক ও ধর্মীয় মূল্যবোধকে সমুন্নত রাখা আমাদের সবার জন্য প্রয়োজন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মুফতি মুহাম্মদ শফিকুল ইসলাম।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন, বাংলাদেশ খেলাফত আন্দোলনের মহাসচিব মুফতি ফখরুল ইসলাম, আবু তাসমিয়া আহমাদ রফিক, ডা. মেহেদী হাসান, জাকারিয়া মাসুদ, মাওলানা তানযীল আরেফিন আদনান, মাওলানা মুহাম্মদ হোসাইন আকন্দ ও মাওলানা সাইফুল ইসলাম প্রমুখ।

বক্তারা র‌্যাব কর্মকর্তা আলেপ রোজার মধ্যে পর্দানশিন মুসলিম নারীকে আয়না ঘরে ধর্ষণ, লক্ষীপুরের রামগতিতে বিচার না পেয়ে ধর্ষণের শিকার তরুণীর আত্মহত্যা ও মাগুরার আট বছরের শিশু আছিয়াকে নির্মমভাবে ধর্ষণের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।

বক্তারা ধর্ষণ ও সামাজিক অবক্ষয় নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেন এবং প্রচলিত ব্যবস্থা পরিবর্তন করে শরয়ি বিচার ব্যবস্থায় ধর্ষকের শাস্তি কার্যকর করার আহ্বান জানান।

এমএস

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন