জর্জিয়ার প্রথম কৃষ্ণাঙ্গ নারী গভর্নর হয়ে ইতিহাস গড়লেন কেইশা ল্যান্স বটমস

জর্জিয়ার প্রথম কৃষ্ণাঙ্গ নারী গভর্নর হয়ে ইতিহাস গড়লেন কেইশা ল্যান্স বটমস
ছবি: আলজাজিরা

যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্য জর্জিয়ার প্রথম কৃষ্ণাঙ্গ নারী গভর্নর নির্বাচিত হয়ে ইতিহাস গড়েছেন ডেমোক্র্যাট প্রার্থী কেইশা ল্যান্স বটমস।

সাবেক আটলান্টা মেয়র বটমস তার প্রতিদ্বন্দ্বী রিপাবলিকান প্রার্থী ও ধনকুবের রিক জ্যাকসনকে পরাজিত করে এ জয় অর্জন করেন। জনপ্রিয় বিদায়ী রিপাবলিকান গভর্নর ব্রায়ান কেম্পের উত্তরসূরি হওয়ার লড়াইয়ে জ্যাকসন নিজের ব্যক্তিগত সম্পদ থেকে ২০ কোটি ডলারেরও বেশি অর্থ ব্যয় করেছিলেন।

বিজ্ঞাপন

সাবেক মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করা বটমসের বিজয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে অঙ্গরাজ্যটির উল্লেখযোগ্যসংখ্যক কৃষ্ণাঙ্গ ভোটার। বিশেষ করে আগাম ভোট গ্রহণের সময় তাদের ব্যাপক উপস্থিতি নির্বাচনে প্রভাব ফেলেছে।

নির্বাচনি প্রচারের সময় রিপাবলিকান শিবির বটমসের মেয়র থাকাকালীন আটলান্টার আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির বিষয়টি সামনে এনে তার সমালোচনা করে। তবে এ ধরনের প্রচারণার সমালোচনা করে বার্তা সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেসকে (এপি) বটমস বলেন, ‘আটলান্টাকে একটি ভয়ংকর জায়গা হিসেবে তুলে ধরার চেষ্টা দীর্ঘদিনের রাজনৈতিক কৌশল।’

বটমসের এই বিজয়ের মধ্য দিয়ে টানা তৃতীয়বারের মতো জর্জিয়ায় গভর্নর পদে একজন কৃষ্ণাঙ্গ নারীকে মনোনয়ন দিল ডেমোক্রেটিক পার্টি। এর আগে স্টেসি অ্যাব্রামস ২০১৮ ও ২০২২ সালের নির্বাচনে ব্রায়ান কেম্পের কাছে পরাজিত হয়েছিলেন।

মেয়াদসীমার কারণে আট বছর দায়িত্ব পালনের পর আগামী জানুয়ারিতে গভর্নরের পদ ছাড়ছেন কেম্প।

আরএ

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন