সড়ক দুর্ঘটনায় আহত প্রতিমন্ত্রী আবুল বারীকে দেখতে হাসপাতালে রিজভী

সড়ক দুর্ঘটনায় আহত প্রতিমন্ত্রী আবুল বারীকে দেখতে হাসপাতালে রিজভী

সড়ক দুর্ঘটনায় আহত জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আবুল বারীকে দেখতে রাজধানীর স্কয়ার হাসপাতালে গেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

বিজ্ঞাপন

শুক্রবার রাত ১১টার দিকে হাসপাতালে গিয়ে তিনি চিকিৎসাধীন প্রতিমন্ত্রীর শারীরিক অবস্থার খোঁজখবর নেন এবং তার দ্রুত সুস্থতা কামনা করেন। এ সময় রিজভীর সঙ্গে ছিলেন বিএনপির বিশেষ সম্পাদক আসাদুজ্জামান রিপন (বা বেলায়েত হোসেন) ও কেন্দ্রীয় সহ-অর্থবিষয়ক সম্পাদক মাহমুদুর রহমান সুমন।

হাসপাতালে রুহুল কবির রিজভী কিছু সময় প্রতিমন্ত্রী আবুল বারীর পাশে অবস্থান করেন। পরে চিকিৎসক ও পরিবারের সদস্যদের কাছ থেকেও তার শারীরিক অবস্থার বিষয়ে বিস্তারিত খোঁজ নেন।

এর আগে শুক্রবার সকালে ঢাকা থেকে জয়পুরহাটে নিজ নির্বাচনি এলাকায় যাওয়ার পথে সড়ক দুর্ঘটনার কবলে পড়ে প্রতিমন্ত্রী আবুল বারীকে বহনকারী গাড়ি। দুর্ঘটনায় প্রতিমন্ত্রী ও তার সহধর্মিণী নাজমা আরা বেগম আহত হন।

দুর্ঘটনার পর আহত প্রতিমন্ত্রীকে জয়পুরহাট জেনারেল হাসপাতালে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় পাঠানো হয়। পরে তাকে রাজধানীর স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়।

জয়পুরহাট জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. রাশেদ মোবারক জুয়েল জানান, সড়ক দুর্ঘটনায় প্রতিমন্ত্রী আবুল বারীর ডান ও বাম পা এবং বুকে আঘাত লেগেছে। তার প্রয়োজনীয় চিকিৎসা ও পরীক্ষা-নিরীক্ষা করা হয়েছে।

এমই

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন