জীবনের সকল ক্ষেত্রে রাসূল (সা.)-এর আদর্শ অনুসরণ করতে হবে: মাওলানা আবদুল হালিম

জীবনের সকল ক্ষেত্রে রাসূল (সা.)-এর আদর্শ অনুসরণ করতে হবে: মাওলানা আবদুল হালিম

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আবদুল হালিম বলেছেন, জীবনের সকল ক্ষেত্রে রাসূল (সা.)-কে অনুসরণ করতে হবে। আল্লাহকে পাওয়ার জন্য রাসূল (সা.)-এর সুন্নাহকে ধারণ করতে হবে। নামাজ থেকে শুরু করে খাওয়ার টেবিল, সকল ক্ষেত্রে রাসূল (সা.) যেভাবে দেখিয়েছেন, সেভাবে আমাদের চলতে হবে।

শনিবার (১২ সেপ্টেম্বর) বিকেলে ময়মনসিংহ জেলা পরিষদ মিলনায়তনে সিরাতুন্নবী (সা.) উপলক্ষে ময়মনসিংহ মহানগর জামায়াতের সিরাত মাহফিল ও বই পাঠ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

বিজ্ঞাপন

মাওলানা আবদুল হালিম আরও বলেন, আল্লাহর রাস্তায় জিহাদ না করে, ইসলাম প্রতিষ্ঠার কাজ না করে, ত্যাগ স্বীকার না করলে রাসূল (সা.)-এর পূর্ণাঙ্গ অনুসরণ হয় না। তিনি বলেন, আমাদের শিশুদেরও রাসূলের সুন্নাত শেখাতে হবে।

মহানগর জামায়াতের আমির মাওলানা কামরুল আহসান এমরুলের সভাপতিত্বে ও সেক্রেটারি শহীদুল্লাহ কায়সারের সঞ্চালনায় সিরাত মাহফিলে বিশেষ অতিথির আলোচনা রাখেন কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য মো. মঞ্জুরুল ইসলাম ভূইয়াঁ।

এছাড়াও আলোচনা রাখেন আল্লামা আব্দুল মোমেন নাসেরী, পীর সাহেব মিরসরাই; বিশিষ্ট মুফাসসির মাওলানা মো. নাসির উদ্দিন হেলালী, ময়মনসিংহ মহানগর নায়েবে আমির আসাদুজ্জামান সোহেল, জেলা সেক্রেটারি মাওলানা মোজাম্মেল হক আকন্দ প্রমুখ।

অনুষ্ঠানে সিরাতুন্নবী উপলক্ষে বইপাঠ প্রতিযোগিতার বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। এর আগে নির্ধারিত সিরাত গ্রন্থের ওপর ১০০ নম্বরের একটি পরীক্ষা নেওয়া হয়। এতে মহানগরের সকল রুকন অংশগ্রহণ করেন।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন