বগুড়ার শেরপুরে কোল্ডড্রিংকসের সঙ্গে চেতনানাশক ওষুধ মিশিয়ে এক অটোভ্যান চালককে অচেতন করে ভ্যান ছিনতাইয়ের অভিযোগ উঠেছে। শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে উপজেলার ভবানীপুর ইউনিয়নের ভবানীপুর বাজার এলাকায় এ ঘটনা ঘটে।
ছিনতাইয়ের শিকার অটোভ্যান চালক নায়েব আলী (নাম সংশ্লিষ্টদের দেওয়া তথ্য অনুযায়ী)। তিনি উপজেলার সীমাবাড়ি ইউনিয়নের টাকাধুকুরিয়া গ্রামের বাসিন্দা।
স্থানীয় সূত্রে জানা যায়, নায়েব আলী অটোভ্যান নিয়ে যাত্রী পরিবহন করছিলেন। ভবানীপুর বাজার এলাকায় পৌঁছালে এক বা একাধিক ব্যক্তি কৌশলে কোল্ডড্রিংসের সঙ্গে চেতনানাশক মিশিয়ে তাকে পান করায়। কিছুক্ষণের মধ্যেই তিনি অচেতন হয়ে পড়েন। এ সুযোগে দুর্বৃত্তরা তার অটোভ্যানটি নিয়ে পালিয়ে যায়।
পরে স্থানীয় লোকজন তাকে অচেতন অবস্থায় উদ্ধার করেন। বর্তমানে তিনি শারীরিকভাবে অসুস্থ ও মানসিকভাবে স্বাভাবিক অবস্থায় না থাকায় ঘটনার বিস্তারিত তথ্য জানা সম্ভব হয়নি।
স্থানীয় ইউপি সদস্য ও এলাকাবাসী জানান, এ ঘটনায় অটোভ্যান চালকদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। তারা ঘটনার সুষ্ঠু তদন্ত করে জড়িতদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানিয়েছেন।
এ বিষয়ে শেরপুর থানার ওসি এস এম মঈনুদ্দীন বলেন, ‘এখন পর্যন্ত কোনো অভিযোগ পাইনি। তবে ঘটনাটি শুনেছি। অতিদ্রুত ছিনতাইকারীদের ধরার চেষ্টা চলছে।
এমএইচ
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

