৪৫ লাখ টাকার ভারতীয় কারেন্ট জাল ও মাদক জব্দ

৪৫ লাখ টাকার ভারতীয় কারেন্ট জাল ও মাদক জব্দ

কুষ্টিয়ায় পৃথক অভিযান চালিয়ে অবৈধ ভারতীয় কারেন্ট জাল, মাদক ও বিড়ি জব্দ করেছে বিজিবি সদস্যরা। জব্দকৃত এসব দ্রব্যের সিজার মূল্য ৪৪ লাখ ৮৫ হাজার ৩৯০ টাকা।

বিজ্ঞাপন

সোমবার দুপুরে কুষ্টিয়া ব্যাটালিয়নের (৪৭ বিজিবি) অধিনায়কের পক্ষ থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বিজিবি।

এতে বলা হয়, উপজেলার বহালবাড়িয়া এলাকায় অভিযান চালিয়ে মালিকবিহীন অবস্থায় ৫ শ ৯০কেজি ভারতীয় অবৈধ কারেন্ট জাল, ২৫টি চায়না জাল এবং ২৫কেজি জালের সুতা জব্দ করা হয়। জব্দকৃত মালামালের সিজার মূল্য ৪১লাখ ৮০হাজার টাকা। পরে উদ্ধারকৃত অবৈধ জাল পুড়িয়ে ধ্বংস করা হয়।

এছাড়া, দৌলতপুর সীমান্তের ধর্মদাহ মাঠে অভিযান চালিয়ে মালিকবিহীন অবস্থায় ৫শ পিস ভারতীয় ডেক্সামেথাসন ট্যাবলেট, ৫শ পিস সিপ্রোহেপ্টাডিন ট্যাবলেট এবং ৯৮ প্যাকেট পাতার বিড়ি উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মালামালের সিজার মূল্য ৩লাখ ৫হাজার ৩৯০ টাকা।

এমই

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন