ট্রাম্পের কড়া সমালোচনা মার্কিন সিনেটরের, ইরান যুদ্ধ বন্ধের আহ্বান

ট্রাম্পের কড়া সমালোচনা মার্কিন সিনেটরের, ইরান যুদ্ধ বন্ধের আহ্বান
ছবি: সংগৃহীত।

ইরান যুদ্ধ নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও প্রতিরক্ষামন্ত্রী পিট হেডসেঘের তীব্র সমালোচনা করেছেন সিনেটর ক্রিস ভ্যান হোলেন। সামাজিক মাধ্যম এক্সে দেওয়া পোস্টে তিনি বলেন, ‘মার্কিন সামরিক সদস্যদের প্রতি তাদের উদাসীনতা লজ্জাজনক’।

ডেমোক্রেটিক সিনেটর ভ্যান হোলেন লেখেন, ‘এই যুদ্ধ আমাদের দেশকে আরো নিরাপদ করছে না।’ রণতরি ইউএসএস আব্রাহাম লিঙ্কনে থাকা সেনাদের মানসিক স্বাস্থ্য নিয়ে উদ্বেগ মোকাবিলায় ট্রাম্পের ভূমিকার সমালোচনা করেন তিনি।

বিজ্ঞাপন

সিনেটর হালেন বলেন, ‘আমাদের সামরিক বাহিনীর পুরুষ ও নারী সদস্য এবং তাদের পরিবার আরো ভালো কিছু পাওয়ার যোগ্য। তাদের রক্ষা করার সর্বোত্তম উপায় হলো এই যুদ্ধের অবসান ঘটানো।’

ইউএসএস আব্রাহাম লিঙ্কনের পরিবর্তে ইউএসএস জর্জ ওয়াশিংটন রণতরির দায়িত্ব নিতে চলেছে, যা এরই মধ্যে ভিয়েতনামের দা নাং বন্দর ছেড়েছে।

সূত্র: আল জাজিরা

আরএ

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন