ইরান নীতিকে প্রহসনে পরিণত করেছে যুক্তরাষ্ট্র: বাঘাই

ইরান নীতিকে প্রহসনে পরিণত করেছে যুক্তরাষ্ট্র: বাঘাই

ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের নতুন করে আরোপ করা নিষেধাজ্ঞা বাস্তবায়নে ওয়াশিংটনের নেওয়া বিভিন্ন পদক্ষেপের তীব্র সমালোচনা করেছেন দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই।

বুধবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি বলেন, ‘ওয়াশিংটনের ইরান নীতি এখন নিছক প্রহসনে পরিণত হয়েছে।’ যুক্তরাষ্ট্র নতুন নিষেধাজ্ঞা ঘোষণার দুই দিন পর তিনি এ মন্তব্য করেন।

বিজ্ঞাপন

বাঘাই বলেন, ‘যুক্তরাষ্ট্র এখন বাহরাইনের দিকে দৃষ্টি দিচ্ছে, যে দেশের সঙ্গে ইরানের কার্যত কোনো উল্লেখযোগ্য অর্থনৈতিক লেনদেন নেই। এতে প্রমাণি হয় যে তাদের কথিত ‘জোট’ কার্যকর রয়েছে।’

তিনি আরো বলেন, ইরানের সঙ্গে খেলাধুলা ও শিক্ষাক্ষেত্রে যেসব বিনিময় কার্যক্রম বহু বছর ধরেই কার্যত বন্ধ, সেগুলোও এখন ‘বন্ধ’ করার উদ্যোগ নেওয়া হচ্ছে।

বাঘাই বলেন, ‘ইতোমধ্যেই নিষেধাজ্ঞার শিকার হওয়া দেশের ওপর আবার নিষেধাজ্ঞা আরোপ করছে যুক্তরাষ্ট্র।’

এর আগে মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট ইরানের বিরুদ্ধে নতুন দফার নিষেধাজ্ঞা ঘোষণা করেন। ওয়াশিংটন এই অভিযানকে ‘অপারেশন ইকোনমিক আউটকাস্ট’ নামে অভিহিত করেছে।

বেসেন্ট বলেন, বিশ্বজুড়ে ইরানের আর্থিক নেটওয়ার্ক লক্ষ্য করেই এই অভিযান পরিচালিত হবে। একই সঙ্গে তিনি সতর্ক করে বলেন, যেসব দেশ ও প্রতিষ্ঠান তেহরানের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক বজায় রাখবে, তাদেরও সেকেন্ডারি নিষেধাজ্ঞার মুখে পড়তে হতে পারে।

সূত্র: প্রেস টিভি

আরএ

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন