সংরক্ষিত নারী আসন

১১ দলীয় ঐক্যের প্রার্থীদের মনোনয়ন জমা মঙ্গলবার

স্টাফ রিপোর্টার

১১ দলীয় ঐক্যের প্রার্থীদের মনোনয়ন জমা মঙ্গলবার

ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের জন্য জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় নির্বাচনি ঐক্য মনোনীত প্রার্থীদের মনোনয়নপত্র জমা দেওয়া হবে আগামীকাল মঙ্গলবার। নির্বাচনি তফসিল অনুযায়ী শেষ দিনে রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন কমিশন (ইসি) কার্যালয়ে সকাল ১০টায় এই ননিনেশন পেপার সাবমিট করা হবে।

ননিনেশন পেপার সাবমিট শেষে ১১ দলীয় নির্বাচনি ঐক্যের পক্ষ থেকে প্রেস ব্রিফিং করা হবে।

বিজ্ঞাপন

১১ দলীয় নির্বাচনি ঐক্যের সমন্বয়ক ও জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ড. এএইচএম হামিদুর রহমান আযাদ সোমবার এ তথ্য জানিয়েছেন।

সূত্রমতে, সংসদ সদস্যের আনুপাতিকহারে জামায়াত জোট থেকে সংরক্ষিত নারী আসনে ১৩ জন প্রার্থীকে মনোনয়ন দেওয়া হচ্ছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন