লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) সভাপতি কর্নেল (অব.) অলি আহমদ বলেছেন, বিরোধী দলকে গালাগালি করা ছাড়া বিএনপির আর কোনো যোগ্যতা নেই।
বিজ্ঞাপন
রোববার দুপুর সোয়া ১২টার দিকে ‘জুলাই জাতীয় সনদ স্বাক্ষরের বর্ষপূর্তি’ উপলক্ষে জামায়াতে ইসলামী আয়োজিত আলোচনা সভায় তিনি এ কথা বলেন।
তিনি বলেন, ‘এখন সাধারণ মানুষ বিচার পাচ্ছে না। ক্ষমতাসীন লোকেরাই কেবল বিচার পাচ্ছে। মন্ত্রিসভায় অজ্ঞ, অশিক্ষিত ও মূর্খ লোক আছে; এদের বাদ দিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানকে সামনের দিকে এগিয়ে যেতে বললেন তিনি।
এলডিপি সভাপতি বলেন, ‘অতীত থেকে শিক্ষা নিয়ে জুলাই সনদ বাস্তবায়ন করুন, তাহলে আর আন্দোলন করা লাগবে না।’
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন


